ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
সারা দেশ

ফেসবুক পোস্টের বিরোধে ব্যবসায়ীকে কু/পিয়ে জ/খম, অ/স্ত্রসহ গ্রে/প্তার যুবক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৬: ৩০
ফেসবুক পোস্টের বিরোধে ব্যবসায়ীকে কু/পিয়ে জ/খম, অ/স্ত্রসহ গ্রে/প্তার যুবক


রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের মণ্ডলের ঘাটা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমিন মার্কেটের মা স্টোরে মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন সাব্বির। জমি নিয়ে বিরোধ এবং ফেসবুকে সাব্বিরের পুরোনো ছবি প্রকাশ করে তাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়াকে কেন্দ্র করে মুরাদের ভাই মানিকের সঙ্গে সাব্বিরের বিরোধ চলছিল।

ঘটনার দিন মানিকের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে তার ভাই মুরাদের ওপর হামলা চালান সাব্বির।

পুলিশের তথ্য অনুযায়ী, সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ঢাকা পোস্টকে বলেন, হামলার পর মুরাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এখনো তার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানতে পেরেছে। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

এসপি জানান, গ্রেপ্তারের সময় সাব্বিরের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলভার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পাড়ায় তার বসতবাড়িতে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক

এ সময় বাড়ির রান্নাঘরের সানশেডের ওপর রাখা একটি বস্তা থেকে আরও একটি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে সাব্বির মুরাদকে ছুরিকাঘাতে একটি টিপ চাকু ব্যবহারের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সারা দেশ নিয়ে আরও পড়ুন