ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
সারা দেশ

সোনারগাঁয়ে রাতভর অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৬: ৫৭
সোনারগাঁয়ে রাতভর অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা গ্রেপ্তার


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ২ ঘণ্টা আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোখলেছুর রহমান আমির (৪৫), থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল মিয়া (৩৮), সোনারগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কালাম (৪৫), সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য মঞ্জুর হোসেন (৪৫) এবং নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আফজাল হোসেন বকুল (৩৫)।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুজ্জামান (৩৮), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. কাদির (৩৮), নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য মুসা মিয়া খোকন (৪৬) এবং কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রমিজ (৬৩)।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সারা দেশ নিয়ে আরও পড়ুন