ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
সারা দেশ

উখিয়ার বিলে পাখি শিকারের ফাঁদ, ৫ হাজার কৃত্রিম বক জব্দ

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২৩: ০২
উখিয়ার বিলে পাখি শিকারের ফাঁদ, ৫ হাজার কৃত্রিম বক জব্দ
সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে অতিথি পাখি শিকারে ব্যবহৃত পাঁচ হাজার কৃত্রিম বক ও তিন হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ। এ সময় ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বকও উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাছকারিয়া বিলে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

তিনি বলেন, শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে উখিয়ার মাছকারিয়া এলাকার শাপলা বিল। সুদূর পথ পাড়ি দিয়ে আসা নানা প্রজাতির পাখির বিচরণে জলাভূমিগুলোতে প্রাণচাঞ্চল্য তৈরি হচ্ছে। তবে প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি পাখিশিকারিরা।

রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গত কয়েক দিন ধরে অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে শিকারিরা বিলের বিভিন্ন স্থানে জাল, কৃত্রিম বক ও ফাঁদ পেতে শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ খবর পেয়ে সোমবার সকালে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান চালায় বন বিভাগ।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

তিনি আরো জানান, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পাখিশিকারিরা পালিয়ে যান। পরে বিলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে শিকারের কাজে ব্যবহৃত পাঁচ হাজার কৃত্রিম বক ও তিন হাজার মিটার জাল জব্দ করা হয়।

এ সময় পাখি ধরার শতাধিক ফাঁদঘর ধ্বংস করা হয়। ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বক উদ্ধার করে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জব্দ করা কৃত্রিম বক, জাল ও ফাঁদঘরও ধ্বংস করা হয়েছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন