ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
সারা দেশ

গোপালগঞ্জে সতর্ক সরকার, আপাতত বল প্রয়োগে অনীহা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০: ৩৬
গোপালগঞ্জে সতর্ক সরকার, আপাতত বল প্রয়োগে অনীহা

প্রাথমিকভাবে পুলিশ, বিজিবি, এসআরবি, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। একই সঙ্গে প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) পর গতকাল সোমবার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে। প্রশাসনের পরবর্তী স্তরের কর্মকর্তাদের বদলির বিষয়টিও প্রক্রিয়াধীন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বছর পর গতকাল খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। এ সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শপথ নেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে গোপালগঞ্জ সফর করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, রবিবারের ঘটনায় এখনো মামলা হয়নি। রাতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তাঁদের সংখ্যা জানাননি তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় দুই হাজার সদস্য মোতায়েন রয়েছে। এর বাইরে ১০ প্লাটুন বিজিবি, এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাঁর ভাষ্য, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। তবে এখনই বল প্রয়োগ করতে চায় না সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দিতে চায় না, আবার অতিরিক্ত বল প্রয়োগ করে জানমালের ক্ষতিও এড়াতে চায়। আরও কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তবে আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনগুলো হামলা ও সহিংসতা বাড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রবিবারের সহিংসতার পর গতকাল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। সকাল থেকেই সাঁজোয়া যান নিয়ে জেলার বিভিন্ন এলাকায় টহল দেয় বিজিবি। গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার সামনে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

আরও পড়ুন

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

ভোর থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করেন। শহরের সড়কে রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল করে। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরাও বাইরে বের হয়। দোকানপাটও খুলতে শুরু করে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি।

টুঙ্গিপাড়ায় খুলল বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও আওয়ামী লীগ কার্যালয়

গতকাল বেলা ১১টার দিকে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা থেকে একটি মিছিল বের হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক

এরপর মিছিলটি বঙ্গবন্ধুর সমাধিসৌধে যায়। সেখানে তিনটি গেট খুলে দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার শপথ নেন নেতাকর্মীরা।

সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।

ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি

আরও পড়ুন

বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার ২০ নভেম্বর ২০২৬ বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর গতকাল তিন থানার ওসিকে বদলি করা হয়েছে। তাঁরা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাঁদের তিনজনকেই কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তৎপর: ডিআইজি

আরও পড়ুন

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার ২০ নভেম্বর ২০২৬ পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

গতকাল বিকেল পৌনে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার পুলিশ বক্সের সামনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সীমান্তবর্তী জেলাগুলোর প্রবেশপথে চেকপোস্ট কার্যক্রম চালু রাখা হয়েছে।

ডিআইজি বলেন, অন্য জেলা থেকে কেউ এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে চেকপোস্টের মাধ্যমে তা প্রতিহত করতে পুলিশ তৎপর রয়েছে। গোপালগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ধরনের কার্যক্রম অব্যাহত আছে।

আওয়ামী লীগ কার্যালয় ও বঙ্গবন্ধুর সমাধিসৌধ খুলে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। ডিআইজি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ তৎপর রয়েছে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া ও অভিযান অব্যাহত থাকবে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সারা দেশ নিয়ে আরও পড়ুন