https://newsbdc.com/sara-desh/mwkmfvnimz
গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, সড়ক-মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখাই নতুন সদস্য মোতায়েনের মূল লক্ষ্য।
এর আগে গত ৪ নভেম্বর থেকে গাজীপুরে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। চলমান পরিস্থিতি মূল্যায়ন করে নিরাপত্তা কার্যক্রম আরও সম্প্রসারণের অংশ হিসেবে নতুন করে ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হচ্ছে। ফলে জেলায় মোট ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬
বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সদস্য সংঘবদ্ধ সহিংসতা, মব-দাঙ্গা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। শ্রমিক আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ শিল্পকারখানা ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও তাঁদের দায়িত্বের মধ্যে থাকবে।
জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, কারখানা, প্রধান সড়ক-মহাসড়ক ও স্পর্শকাতর এলাকায় তাঁদের মোতায়েন করা হবে। পাশাপাশি সড়ক অবরোধ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনজীবনে বিঘ্ন ঘটানোর চেষ্টা প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকবেন তাঁরা। রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করেও কাজ করবেন।
আরও পড়ুন
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন এবং গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টে দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।