https://newsbdc.com/sara-desh/mwm0vsorw3
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ১২ বাংলাদেশি
আটক ব্যক্তিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন সীমান্ত সড়কের বুরুঙ্গা ব্রিজসংলগ্ন শান্তির মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে
ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের বারোমারী বিওপির টহলরত সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬
আটক ব্যক্তিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯), দেবীনগর গ্রামের শামীম (২৩), চাঁপাইনবাবগঞ্জের রসুলপুর গ্রামের আব্দুল করিম (২১), গোদাগাড়ীর মাদবপুর গ্রামের ইউসুফ মিয়া (২১), দেয়ার মানিকচর গ্রামের শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের আল আমিন (২৪), গোদাগাড়ীর দেয়ার মানিকচর গ্রামের আব্দুল্লাহ (২৫) ও হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জের মাবদুল বিশেষতুলা গ্রামের রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামের মেসবাউল (২০)।
ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী ব্যবস্থা নিতে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬
নালিতাবাড়ী থানার ওসি কামাল হোসেন জানান, বিজিবির কাছ থেকে ১২ জনকে গ্রহণের পর তাদের বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। পরে দুপুরে তাদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।