ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
ব্যবসা-বাণিজ্য

বিপিসির ৪৮১৩ কোটি টাকা সংকটাপন্ন ব্যাংকে, খতিয়ে দেখা হবে আমানতের নেপথ্য

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১২: ২০
বিপিসির ৪৮১৩ কোটি টাকা সংকটাপন্ন ব্যাংকে, খতিয়ে দেখা হবে আমানতের নেপথ্য
সংগৃহীত

সংকটাপন্ন বেসরকারি ব্যাংকগুলোতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর আওতাধীন কোম্পানিগুলোর ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা জমা রয়েছে। এসব অর্থ ফেরত আনার উদ্যোগের পাশাপাশি কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে এবং কী উদ্দেশ্যে ব্যাংকগুলোতে এত বিপুল পরিমাণ আমানত রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখবে বিপিসির গঠিত সাত সদস্যের একটি কমিটি।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ২ ঘণ্টা আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

গত ৩ নভেম্বর বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত করে দেখবে, অস্বাভাবিক উচ্চ সুদের প্রলোভন দেখিয়ে কমিশন বাণিজ্য, ঘুষ কিংবা ব্যক্তিস্বার্থে এসব আমানত রাখা হয়েছিল কি না।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে। সদস্যসচিব করা হয়েছে বিপিসির ব্যবস্থাপক (হিসাব) মো. আল-আমীনকে। আগামী এক মাসের মধ্যে তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন বিপিসির চেয়ারম্যানের কাছে জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

অফিস আদেশে বলা হয়েছে, বিপিসি ও এর আওতাধীন কোম্পানিগুলোর ব্যাংক হিসাবে জমা থাকা অর্থ নগদায়নের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ দিতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রথমে খতিয়ে দেখবে, কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে এবং কী উদ্দেশ্যে সংকটাপন্ন ব্যাংকগুলোতে অর্থ জমা রাখা হয়েছিল। ব্যক্তিস্বার্থ, ঘুষ কিংবা অনৈতিক যোগাযোগের মাধ্যমে এসব আমানত রাখা হয়ে থাকলে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদেরও শনাক্ত করবে কমিটি।

আরও পড়ুন

লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬ লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

তদন্ত কমিটির অন্যতম দায়িত্ব হলো সংকটাপন্ন বেসরকারি ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট রিসিটের (এফডিআর) বিপরীতে জমা থাকা ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা নগদায়নের বিষয়ে সুপারিশ করা। পাশাপাশি ভবিষ্যতে বিপিসি ও এর আওতাধীন কোম্পানিগুলোর স্থায়ী আমানত নিরাপদ রাখতে ব্যাংকের আর্থিক অবস্থা বিবেচনায় নির্ভরযোগ্য ব্যাংক নির্বাচনের সুপারিশও করবে কমিটি।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন