ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
ব্যবসা-বাণিজ্য

রমজানের ১০ নিত্যপণ্য আমদানিতে এলসি শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ২৩: ১৫
রমজানের ১০ নিত্যপণ্য আমদানিতে এলসি শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক
সংগৃহীত

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ১০টি পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি এসব পণ্য আমদানিতে এলসি খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ২ ঘণ্টা আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

নির্দেশনা অনুযায়ী, যেসব পণ্যের আমদানিতে এ সুবিধা দেওয়া হয়েছে, সেগুলো হলো—চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর।

রমজান মাসে ইফতারি ও সেহরি তৈরিতে এসব পণ্যের ব্যবহার বেশি হওয়ায় বাজারে বাড়তি চাপ তৈরি হয়। এ ছাড়া রমজানের আগে একসঙ্গে বেশি পণ্য কেনার প্রবণতাও চাহিদা বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি সহজ করা এবং বাজারে এসব পণ্যের পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

ব্যাংকসংশ্লিষ্টরা জানান, এলসি খোলার সময় আমদানিকারককে যে পরিমাণ নগদ অর্থ ব্যাংকে জমা দিতে হয়, সেটিই নগদ মার্জিন। এ মার্জিন কম থাকলে আমদানিকারকদের নিজস্ব মূলধনের ওপর চাপ কমে। ফলে কম নগদ অর্থ জমা দিয়েই তাঁরা আমদানি ঋণপত্র খুলতে পারেন। এতে আমদানির সক্ষমতা বাড়ার পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার সুযোগ তৈরি হয়।

ব্যাংকসংশ্লিষ্টদের মতে, আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে সহায়ক হতে পারে।

আরও পড়ুন

লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬ লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

তবে আমদানি সুবিধার সুফল ভোক্তাদের কাছে পৌঁছাতে আমদানি, মজুত ও বিপণন পর্যায়ে কার্যকর তদারকিও প্রয়োজন।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন