https://newsbdc.com/business-economy/mw8wwk39i3
এলএনজি অবকাঠামো সম্প্রসারণে মহেশখালীতে বড় পরিকল্পনা সরকারের
দেশের জ্বালানি সরবরাহ বাড়ানো ও সংকট মোকাবিলায় কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে একটি হবে মহেশখালী সমুদ্র উপকূলে এবং বাকি দুটি মাতারবাড়ীতে স্থলভিত্তিক টার্মিনাল।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ২ ঘণ্টা আগে
রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
তিনি বলেন, দেশের জ্বালানি সংকট নিরসনে মহেশখালী উপকূলে একটি এবং মাতারবাড়ীতে আরও দুটি ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়নের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়েও কথা বলেন মুখ্য সচিব। তিনি জানান, মাতারবাড়ীতে বিভিন্ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। তাঁদের মধ্যে যোগ্য ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।