https://newsbdc.com/business-economy/mwn2wmjwc8
দেশের বাজারে সোনার দামে বড় পতন, নতুন দর কার্যকর
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ২ ঘণ্টা আগে
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
এর আগে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
সেদিন ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।