ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
ব্যবসা-বাণিজ্য

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১২: ০২
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যুদ্ধ বন্ধে আলোচনা এগিয়ে গেলে ইরানে নতুন হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন তিনি। তাঁর এ বক্তব্যের পর এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেলের দাম কমে যায়।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ২ ঘণ্টা আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম অর্ধশতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৬৭ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহমূল্য কমে প্রতি ব্যারেল ৯০ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা এগিয়ে গেলে দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর এ বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে।

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

তবে ট্রাম্পের এ বক্তব্যের মধ্যেই দুই দেশ হরমুজ প্রণালির ভেতরে বা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলার কথা জানিয়েছে। ফলে বিশ্বের গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথ ঘিরে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন