https://newsbdc.com/business/mwbpgww839
হরমুজ প্রণালিতে হামলার শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ইরান যুদ্ধের উত্তেজনা প্রশমনের সম্ভাবনার পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলার আশঙ্কা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এর আগে মঙ্গলবার গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল তেলের দাম।
বুধবার গ্রিনিচ মান সময় রাত ১টা ১৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ২০ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৫৩ সেন্ট হয়।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ১ ঘণ্টা আগে
নতুন এক তথ্য অনুযায়ী, গত অক্টোবরে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে ৩৭টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরান যুদ্ধ শুরুর পর এক মাসে জাহাজে হামলার এটিই সর্বোচ্চ সংখ্যা। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরেও এখন পর্যন্ত ১০টি হামলার ঘটনা ঘটেছে।
রয়টার্স রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও যাচাই করেছে। ভিডিওগুলোতে ওমানের উপকূলের কাছে ন্যাভিগএইট কোম্পানির একটি তেলের ট্যাংকারে আগুন জ্বলতে দেখা যায়।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, রবিবার হরমুজ প্রণালিতে ‘অনুমোদনহীন পথে’ চলাচলের অভিযোগে তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়। এর মধ্যে ন্যাভিগএইটের ট্যাংকারটিও ছিল।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার জানিয়েছে, ওমানের লিমা এলাকার উত্তর-পূর্বে আরেকটি ট্যাংকারে হামলা হয়েছে। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির ‘অনুমোদনহীন পথে’ চলার সময় সমুদ্রের মাইন বা বিস্ফোরক বস্তুর আঘাতে দুটি ট্যাংকারে আগুন ধরে যায়।
আরও পড়ুন
লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকেরা ১০ নভেম্বরের এক প্রতিবেদনে বলেছেন, কোনো চুক্তি হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে কি না, তা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করছে। এর মধ্যে রয়েছে সমুদ্রের মাইন অপসারণ, বিমার খরচ এবং ঝুঁকি নিয়ে জাহাজ চালাতে মালিকদের সম্মতি।
আরও পড়ুন
৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬
বিশ্লেষকেরা আরও বলেন, প্রণালিতে জাহাজে হামলার ঘটনা এখনো কমেনি। এর আগে মঙ্গলবার লেনদেনের শুরুতে প্রতি ব্যারেল তেলের দাম ৩ ডলারের বেশি কমে যায়। ইরানে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মন্তব্য করার পর দাম কমেছিল। তবে পরে আবার কিছুটা বেড়ে যায়। এদিকে, ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের মধ্যে কোনো আলোচনা চলছে না।
বাজারসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বেড়েছে।
আরও পড়ুন
আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম ২০ নভেম্বর ২০২৬
অন্যদিকে, রাশিয়ায় তেল পরিশোধনের সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমেছে। শিল্প খাতের সূত্রগুলো জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের নতুন করে চালানো ড্রোন হামলার কারণে দেশটির তেল পরিশোধন সক্ষমতা কমেছে।
এদিকে, যুদ্ধ বন্ধে নতুন করে উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা। এর অংশ হিসেবে মঙ্গলবার আবুধাবিতে বৈঠকে বসেছেন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা। গত ফেব্রুয়ারির পর এটিই দুই দেশের মধ্যে প্রথম শান্তি আলোচনা।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।