https://newsbdc.com/business/mwm0wfeszv
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন নুরুল আফছার
তিনি ইলেকট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে প্রতিষ্ঠান দুটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সদস্য।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ১ ঘণ্টা আগে
এমবিএ ডিগ্রিধারী নুরুল আফছার দীর্ঘ ৩৩ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় বাংলাদেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নিজ উদ্যোগ ও নেতৃত্বে তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনায় ভূমিকা রেখেছেন।
ব্যবসায়িক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশে-বিদেশে একাধিক পুরস্কার অর্জন করেছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’-এ তিনি ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’ পান।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
এ ছাড়া নেপালে ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড’, শ্রীলঙ্কায় ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিকস)-২০২৫’ এবং ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার ২০২৬’ অর্জন করেন। কম্বোডিয়ায় পেয়েছেন ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘৪র্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনি ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ ও ‘করপোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ লাভ করেন।
নুরুল আফছার ঢাকা ক্লাব, বনানী ক্লাব, পূর্বাচল ক্লাব ও বারিধারা কসমোপলিটন ক্লাবসহ বিভিন্ন অভিজাত ক্লাবের সদস্য। পাশাপাশি তিনি বিভিন্ন আর্থসামাজিক প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।