ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী নিউমোনিয়ায় সংকটাপন্ন মামুনুর রশীদ, আইসিইউতে চিকিৎসাধীন উপাচার্য সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
আইন-আদালত

জিয়াউল আহসানের অপরাধে মৃত্যুদণ্ড চাওয়ার পক্ষে রাষ্ট্রপক্ষ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২: ১৯
জিয়াউল আহসানের অপরাধে মৃত্যুদণ্ড চাওয়ার পক্ষে রাষ্ট্রপক্ষ
সংগৃহীত

শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান। তার বিরুদ্ধে অভিযোগের বিচার শুধু বাংলাদেশের নয়, বরং সমগ্র মানবতার পক্ষে জবাবদিহিতার দাবি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি জানান, মামলার যুক্তিতর্কে দেশি-বিদেশি বিভিন্ন আদালত ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রতিষ্ঠিত আইনগত নজির তুলে ধরা হবে। একই সঙ্গে গুম ও পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের বিচার সম্পন্ন হলে তা বাংলাদেশের বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার কথা জবানবন্দিতে: অ্যাটর্নি জেনারেল ২৩ ঘণ্টা আগে নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার কথা জবানবন্দিতে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল জানান, এ মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দি, মামলার নথিপত্র ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদন জানানো হবে।

যুক্তিতর্কের প্রস্তুতি সম্পর্কে রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলার সব নথি এবং সাক্ষীদের সাক্ষ্য বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন তিনি। আন্তর্জাতিক অপরাধের বিচারসংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং অন্যান্য দেশের বিচারব্যবস্থায় প্রতিষ্ঠিত নজিরও পর্যালোচনা করা হয়েছে। এসব নজির আদালতে তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনি অবস্থান ব্যাখ্যা করা হবে।

আরও পড়ুন

সারা দেশে মানবতাবিরোধী অপরাধের গণশুনানি শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর ২৫ নভেম্বর ২০২৬ সারা দেশে মানবতাবিরোধী অপরাধের গণশুনানি শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, বিচারিক দক্ষতা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে যেসব প্রশ্ন উত্থাপন করা হয়, সেগুলোরও আইনগত জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে বিভিন্ন দেশের আদালত এবং আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

এর আগে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও মিজানুল ইসলাম যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলোর পুনরাবৃত্তি এড়িয়ে নিজের মতো করে যুক্তিতর্ক উপস্থাপন করবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।

তার বক্তব্য মূলত আইনভিত্তিক হবে উল্লেখ করে তিনি বলেন, যুক্তিতর্কের প্রয়োজনে সাক্ষীদের সাক্ষ্য এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিও তুলে ধরতে হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার চেষ্টা করবেন তিনি।

আরও পড়ুন

জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ২৪ নভেম্বর ২০২৬ জিগাতলায় কিশোর হত্যা: সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড চাওয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, সে বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, একজন ব্যক্তির অপরাধের জন্য আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকলে সেই শাস্তিই চাওয়া হবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার বিচারকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।

আরও পড়ুন

অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ২৩ নভেম্বর ২০২৬ অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট

তিনি বলেন, এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য মামলায় এ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। তবে গুম এবং পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের ভয়াবহতা নিয়ে চলমান এ বিচারপ্রক্রিয়া ভিন্ন মাত্রার গুরুত্ব বহন করছে।

তার মতে, গুমের মতো পদ্ধতিগত অপরাধের বিচার সম্পন্ন হওয়া বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। এ বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে এ ধরনের অপরাধের দায় নির্ধারণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন নজির সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউল আহসান মানুষের জীবন-মৃত্যুকে খেলার মতো দেখেছেন।

আরও পড়ুন

মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রী ১৯ নভেম্বর ২০২৬ মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রী

তিনি আরও বলেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র এবং বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান।

অ্যাটর্নি জেনারেলের ভাষ্য, জিয়াউল আহসানের বিভীষিকাময় কর্মকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত হলে অপরাধীদের জন্য একটি শক্ত বার্তা যাবে। তার বিরুদ্ধে বিচার শুধু বাংলাদেশের বিচার নয়, এটি সমগ্র মানবতার পক্ষে জবাবদিহিতার দাবি।

আইন-আদালত থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন