ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রাণীদের কষ্ট না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেরার পথ নয়, আইনি প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ফোন করলেই যাবে নৌ অ্যাম্বুলেন্স, সুবিধা পাবেন কুড়িগ্রামের চরবাসী ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার গোপালগঞ্জে ব্যাংক ও এটিএম বুথে নিরাপত্তাঝুঁকি, টাকা তুলে ছিনতাইয়ের অভিযোগ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন শিক্ষকদের কোচিংয়ে পড়ানো বন্ধে তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, বিনা খরচে পাঠানো হবে ১০ হাজার কর্মী কাজলা টোল প্লাজায় ককটেল বিস্ফোরণের মামলায় ডরিনের তিন দিনের রিমান্ড বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়া ১১২ শ্রমিককে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ

ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২২: ১১
ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার
ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার

আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা পূরণে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চারটি প্যাকেজে এসব তেল কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।

আমদানির তালিকায় রয়েছে ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এসব জ্বালানি তেল আমদানি করা হবে। চারটি প্যাকেজের মধ্যে তিনটিতে জ্বালানি তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। বাকি প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

আরও পড়ুন

প্রাণীদের কষ্ট না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ ঘণ্টা আগে প্রাণীদের কষ্ট না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মোট আমদানির মধ্যে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন রয়েছে।

বিপিসির প্রস্তাব অনুযায়ী, পিজি-০৩ প্যাকেজের আওতায় ৬০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৯৩ মার্কিন ডলার। প্যাকেজটিতে তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। কারিগরি মূল্যায়নে সব প্রস্তাব গ্রহণযোগ্য হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে নির্বাচিত করা হয়।

আরও পড়ুন

ফেরার পথ নয়, আইনি প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ৭ ঘণ্টা আগে ফেরার পথ নয়, আইনি প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

গম আমদানিতেও বাড়ছে ব্যয়

এদিকে, যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে গত বছরের তুলনায় এবার গমের দাম বেড়েছে।

গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র থেকে প্রতি টন গম ৩১২ দশমিক ২৫ ডলারে কেনা হয়েছিল। এবার একই দেশ থেকে প্রতি টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ ডলার। অর্থাৎ প্রতি টনে দাম বেড়েছে ৩৫ দশমিক ৫০ ডলার বা ১১ দশমিক ৩৭ শতাংশ। এই বাড়তি দামের কারণে মোট আমদানিতে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১৯৫ কোটি টাকা।

আরও পড়ুন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ৮ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন

আরও যেসব প্রস্তাব অনুমোদন

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি তেলের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রয় ও উন্নয়ন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, বিনা খরচে পাঠানো হবে ১০ হাজার কর্মী ১১ ঘণ্টা আগে মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, বিনা খরচে পাঠানো হবে ১০ হাজার কর্মী

খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১২৬ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ের দুটি প্রস্তাব অনুমোদন করা হয়। এ ছাড়া কানাডা, সৌদি আরব ও কাফকো থেকে ৫৪৩ কোটি টাকার সার কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়েল গেজে রূপান্তরের কাজ পাবে একটি চীনা প্রতিষ্ঠান। অন্যদিকে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৮২ কোটি টাকার চিনি ও মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন