ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, প্রতিদিন মিলবে ২০০ টাকা ভাতা ফটিকছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে ৫৮টি বাইসাইকেল বিতরণ প্রাণীদের কষ্ট না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেরার পথ নয়, আইনি প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ফোন করলেই যাবে নৌ অ্যাম্বুলেন্স, সুবিধা পাবেন কুড়িগ্রামের চরবাসী ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার গোপালগঞ্জে ব্যাংক ও এটিএম বুথে নিরাপত্তাঝুঁকি, টাকা তুলে ছিনতাইয়ের অভিযোগ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন শিক্ষকদের কোচিংয়ে পড়ানো বন্ধে তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, বিনা খরচে পাঠানো হবে ১০ হাজার কর্মী
বাংলাদেশ

ফটিকছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে ৫৮টি বাইসাইকেল বিতরণ

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬: ৫৬
ফটিকছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে ৫৮টি বাইসাইকেল বিতরণ
ফটিকছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা পেল বাইসাইকেল

চট্টগ্রামের ফটিকছড়িতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষার্থী ও উপকারভোগীদের মধ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫৮ জন শিক্ষার্থী পেয়েছে বাইসাইকেল, ৩৯ জন নারী পেয়েছেন সেলাই মেশিন এবং ১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে নতুন বসতঘরের চাবি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।

আরও পড়ুন

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, প্রতিদিন মিলবে ২০০ টাকা ভাতা ৪৩ মিনিট আগে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, প্রতিদিন মিলবে ২০০ টাকা ভাতা

২০২৫-২০২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

আরও পড়ুন

প্রাণীদের কষ্ট না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৮ ঘণ্টা আগে প্রাণীদের কষ্ট না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে উপজেলার সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নির্বাচিত ৫৮ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। পাশাপাশি ৩৯ জন নারী উপকারভোগীকে সেলাই মেশিন এবং ১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন বসতঘরের চাবি দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকারের এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের বাইসাইকেল দেওয়ার ফলে তাদের যাতায়াত সহজ হবে। অন্যদিকে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন

ফেরার পথ নয়, আইনি প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ৮ ঘণ্টা আগে ফেরার পথ নয়, আইনি প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্যসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে বরাদ্দ করা সহায়তা সামগ্রী ও বসতঘরের চাবি তুলে দেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন