ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পাটকাঠি থেকে চারকোল, ফরিদপুরের কৃষকদের আয়ের নতুন সম্ভাবনা ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নই বিএনপির রাজনীতির লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়া: নতুন কৌশলগত সমীকরণ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন সিদ্ধান্ত সরকারের সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইথিওপিয়ায় পৃথক হামলায় ৬০ অর্থোডক্স খ্রিষ্টান নিহত বেন গিভিরের ওপর ক্ষোভ, ভোটকেন্দ্রে আরব বেদুঈনদের ঢল সোমালিয়ায় সেনা-আল-শাবাব সংঘর্ষ, ব্যাপক প্রাণহানির আশঙ্কা তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা তাকাইচির ইসরায়েলের নির্বাচনে ভোট কিনতে ঘুষের অভিযোগ, গ্রে/প্তার ৩
হ
হাবিবা সুলতানা

হাবিবা সুলতানা

হাবিবা সুলতানা-এর সংবাদ

বাংলাদেশ • খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মা/মলা খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মা/মলা কুড়িগ্রাম সদর খাদ্য গুদামে সরকারি খাদ্যশস্যের মজুদ ও সংগ্রহের রেকর্ডে অসংগতি সৃষ্টি করে ২ কোটি ১ লাখ ৭৫ হাজার ৩৫২ টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই গুদামে বৈধ রেকর্ড ছাড়াই ১১৯ মেট্রিক টন চাল মজুদের তথ্য পেয়েছে সংস্থাটি। ওই চালের বাজারমূল্য প্রায় ৬৯ লাখ ৪০ হাজার টাকা। ২ ঘণ্টা আগে সারা দেশ • রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষ, গ্রেপ্তার চার রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষ, গ্রেপ্তার চার লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পানিয়ালা এলাকার মস্তান বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। ২ ঘণ্টা আগে বাংলাদেশ • ডেঙ্গুতে ৪০০ মৃত্যু, অক্টোবরের ২৭ দিনেই ঝরেছে ১৫৫ প্রাণ ডেঙ্গুতে ৪০০ মৃত্যু, অক্টোবরের ২৭ দিনেই ঝরেছে ১৫৫ প্রাণ দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ জনে। এর মধ্যে শুধু অক্টোবরের ২৭ দিনেই মারা গেছেন ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। চলতি বছরে এক দিনে মৃত্যুর এ সংখ্যা সর্বোচ্চ। ২ ঘণ্টা আগে সারা দেশ • সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত ১৩ বছরের এক কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় আফরিন আক্তার নামে ওই কিশোরী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে, অভিযোগের তদন্ত চলছে। ২ ঘণ্টা আগে খেলা • মাও সে তুংকে নিয়ে বিতর্ক, চীনা ব্র্যান্ড হারাচ্ছেন এমবাপ্পে? মাও সে তুংকে নিয়ে বিতর্ক, চীনা ব্র্যান্ড হারাচ্ছেন এমবাপ্পে? চীনের প্রয়াত নেতা মাও সে তুংকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিতর্কের মুখে পড়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। এ ঘটনাকে কেন্দ্র করে চীনের কয়েকটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। এতে দেশটির বাজারে এমবাপ্পের ব্র্যান্ডমূল্য ও স্পন্সরশিপ আয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে সম্ভাব্য আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো জানা যায়নি। ২ ঘণ্টা আগে বাংলাদেশ • ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪০০ ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪০০ দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এক দিনে মৃত্যুর এই সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৪০০ জনে। ২ ঘণ্টা আগে সারা দেশ • ৫০ শয্যার হাসপাতালে রোগী ১১০, মেঝে-বারান্দায় চিকিৎসা ৫০ শয্যার হাসপাতালে রোগী ১১০, মেঝে-বারান্দায় চিকিৎসা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়লেও বাড়েনি শয্যা ও চিকিৎসকের সংখ্যা। ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ১১০ জন রোগী। শয্যা না পেয়ে অনেককে মেঝে ও বারান্দায় অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে। অন্যদিকে চিকিৎসকের ৩২টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১২ জন। তাঁদের মধ্যে দুজন প্রশিক্ষণে এবং একজন ছুটিতে থাকায় বর্তমানে দায়িত্ব পালন করছেন ৯ জন চিকিৎসক। ২ ঘণ্টা আগে বাংলাদেশ • স্বাস্থ্যসেবায় বাংলাদেশে সহযোগিতা বাড়াতে জাপানের ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান স্বাস্থ্যসেবায় বাংলাদেশে সহযোগিতা বাড়াতে জাপানের ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও সক্ষমতা বিনিময়ের আরও সুযোগ রয়েছে। ২ ঘণ্টা আগে